Breaking News
Loading...

COVID-19 Update:

বাংলাদেশঃ আজ নতুন শনাক্তঃ ১০,৩০৪ জন। মৃত্যুঃ ১০২ জন। সারাবিশ্বেঃ নতুন শনাক্তঃ জন মৃত্যুঃ জন
ডাক্তার-পুলিশ: এলিফ্যান্ট রোডে বিতণ্ডার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ডাক্তার-পুলিশ: এলিফ্যান্ট রোডে বিতণ্ডার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

রাজধানীর এএলিফ্যান্ট রোডে কি ঘটেছিল?
 তা নিয়ে যেন প্রশ্নের শেষ নেই পুলিশ ডাক্তার বাক বিতন্ডা এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়।
 যা এখনো ইন্টারনেট মাতিয়ে রেখেছে
পুলিশ

ছবির উৎস,GETTY IMAGES

সোশ্যাল মিডিয়ায় ঢাকার রাস্তায় ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে । যেখানে দেখা যাচ্ছে কয়েকজন পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক ডাক্তারের উত্তপ্ত বাকবিতণ্ডা।

ভিডিওর শুরুতেই দেখা যায় ওই ডাক্তার কিছুটা ক্ষিপ্ত মেজাজেই পুলিশ আর ম্যাজিস্ট্রেটকে বলছেন - "আমি আইডি কার্ড নিয়ে আসি নাই"।

পুলিশ যখন জানতে চাইল "আপনার মুভমেন্ট পাস আছে?"

ওই ডাক্তার গাড়ির স্টিকার দেখিয়ে বললেন "এই যে মুভমেন্ট পাস"।


 সাদা শার্ট পরিহিত ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট বলে জানা যাচ্ছে তিনি বলেন " আমিতো ওটা দেখতে চাচ্ছি না। আপনার মুভমেন্ট পাস আছে কিনা। আপনার আইডি কই?"

তখন ওই ডাক্তার জবাব দেন, "ডাক্তারের পাস? কতজন ডাক্তারের প্রাণ গেছে করোনায়?

এক পর্যায়ে ওই ডাক্তার নিজের পরিচয় প্রকাশ করে বলেন, তিনি বীরবিক্রম খেতাবপ্রাপ্ত এক মুক্তিযোদ্ধার মেয়ে সাঈদা শওকত। উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে তিনি পুলিশ এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটক 'তুই' বলে সম্বোধন করলে তারাও ক্ষিপ্ত হন।

সাঈদা শওকত উত্তেজিতভাবে বলতে থাকেন 'ডাক্তার হয়রানি বন্ধ করতে হবে'।

বিস্তারিত ভিডিওতে 



Powered by Rush & Vimeo embedb

0 Response to "ডাক্তার-পুলিশ: এলিফ্যান্ট রোডে বিতণ্ডার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় "

একটি মন্তব্য পোস্ট করুন

Ads on article

advertising articles 2

Advertise under the article