Breaking News
Loading...

COVID-19 Update:

বাংলাদেশঃ আজ নতুন শনাক্তঃ ১০,৩০৪ জন। মৃত্যুঃ ১০২ জন। সারাবিশ্বেঃ নতুন শনাক্তঃ জন মৃত্যুঃ জন
লকডাউন: 'বিধিনিষেধ' এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত

লকডাউন: 'বিধিনিষেধ' এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত

 

Lockdown by RNB
Credit: Banglatribune

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় চলমান সর্বাত্মক লকডাউন বা 'বিধিনিষেধ' আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

 প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার  জানিয়েছেন, সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। অচিরেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
 সকালে মন্ত্রীপরিষদ সচিবের সভাপতিত্বে বৈঠকটি হয়, এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তা ও পুলিশ প্রধানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 এর আগে মন্ত্রীপরিষদ বিভাগের একজন কর্মকর্তা  বলেন, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। 

 স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, তারা আরো দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রস্তাব করেছিলেন। কিন্তু সকালে সচিবদের বৈঠকে এক সপ্তাহ বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। 


 এদিকে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে বলেছেন, "ঈদের আগে শিথিল করার চিন্তা আছে"। এর আগে, রবিবার রাতে এক বৈঠক করে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এতে বলা হয়, সপ্তাহ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেয়া যেতে পারে। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা প্রস্তুত রাখারও পরামর্শ দেয়া হয়েছে। বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউন দিয়ে কার্যকর ফলাফল আশা করা যায় না বলেও পরামর্শক কমিটির সুপারিশে উল্লেখ করা হয়। গত চৌদ্দই এপ্রিল শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন শেষ হবার কথা ছিল একুশে এপ্রিল মধ্যরাতে।

0 Response to "লকডাউন: 'বিধিনিষেধ' এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত"

একটি মন্তব্য পোস্ট করুন

Ads on article

advertising articles 2

Advertise under the article